প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ ০৫:৩৯ পিএম
          --- ৩ ঘন্টা আগে
Ad

একনেকে ১৪ প্রকল্পের জন্য ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার অনুমোদন

অ- অ+
একনেকে ১৪ প্রকল্পের জন্য ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার অনুমোদন
রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্প অনুমোদন হয়। ছবি : পিএমও
Ad

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৩৪০ কোটি ২৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫ কোটি ৫৯ লাখ টাকা রয়েছে।

আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নতুন ৫টি, সংশোধিত ৫টি এবং মেয়াদ বৃদ্ধি-সংক্রান্ত ৪টি প্রকল্প।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
১. নগর জনগোষ্ঠীর জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ প্রকল্প।
২. কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধন)।
৩. পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্প (তৃতীয় সংশোধন)।
৪. জলবায়ু অভিযোজন ও ঝুঁকি হ্রাসে সহনশীল অবকাঠামো (রিভার) প্রকল্প (প্রথম সংশোধন)।
৫. চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন পরিচ্ছন্নতাকর্মী নিবাস নির্মাণ প্রকল্প (প্রথম সংশোধন)।
৬. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় সংশোধন)।
৭. ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্প।
৮. ময়মনসিংহ বিভাগে পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ প্রকল্প।
৯. সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা) দ্বিতীয় পর্যায়।
১০. বৈরাগীরপুল (বরিশাল)-টুমচর-বাউফল জেলামহাসড়ক উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধন)।
১১. বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধন)।
১২. রাঙ্গামাটি নদীর ওপর গোমা সেতু নির্মাণ প্রকল্প (প্রথম সংশোধন)।
১৩. বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্প (প্রথম পর্যায়)।
১৪. মধুখালী-কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্প (প্রথম সংশোধন)।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, তিনটি সড়ক প্রকল্পের পাঁচবার মেয়াদ বৃদ্ধির কারণ অনুসন্ধানে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এছাড়া সভায় জানানো হয়েছে, ৫০ কোটি টাকার কম ব্যয়ের ৩৩টি প্রকল্প ইতোমধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন দিয়েছেন এবং সে বিষয়ে একনেক সভাকে অবহিত করা হয়েছে।

সভায় উল্লেখ করা হয়েছে যে, অনুমোদিত প্রকল্পগুলোর বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ জোরদার, রেলপথ উন্নয়ন এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে গতি আসবে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর ব্যবস্থাকে আরও জনবান্ধব করতে কাজ করছে সরকার: এনবিআর চেয়ারম্যান

টেক্সটাইল খাতে চীনা বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তর ত্বরান্বিত করার সঠিক সময় এসেছে

জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে চায় আত্মবিশ্বাসী বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্টে দলে নতুন মুখ তানজিদ ও অমিত

সাতক্ষীরায় আম সংগ্রহের সময়সূচি ঘোষণা

পারমাণবিক শক্তি শুধু শান্তির কাজে ব্যবহারের আহ্বান পোপের

ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলার চেষ্টা: মার্কিন অ্যাটর্নি জেনারেল

একনেকে ১৪ প্রকল্পের জন্য ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার অনুমোদন

প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন কাল

আগামীকাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা: BNP নেতার গ্রেপ্তার

১১

১৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান: নতুন আঙ্গিকে ফিরছে ‘চ্যানেল ওয়ান’

১২

রাস্তার ধারে অঝোরে কাঁদছে শিশু, সন্তান ফেলে রেখে বাবা-মা উধাও!

১৩

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মানববন্ধন

১৪

শিশুকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে মামলা, গুরুদাসপুরে চাঞ্চল্য

১৫

সিংড়ায় বজ্রপাতে শ্রমিক নিহত

১৬

স্টার নিউজ ও প্রথম আলো পরিদর্শনে নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ

১৭

দিনাজপুরে অন্ধকার: ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ বিপর্যয়

১৮

টানা বৃষ্টিতে দিনাজপুরের 'লাল সোনা' টমেটোর ভবিষ্যৎ অনিশ্চিত!

১৯

আজ থেকে নতুন ভাড়ায় চলবে গণপরিবহন: কোন রুটে কত টাকা দিতে হবে?

২০
Ad
Ad
Katha Expert